ছবি : সংগৃহিত
সারাদেশ
ঝালকাঠিতে শালিসকে কেন্দ্র করে সংর্ঘষ

সরকারী কর্মচারীসহ ৬ জনের নামে মামলা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সালিশ বৈঠককে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের দুই দফা সংঘর্ষের ঘটনায় শহর যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বাদী হয়ে- যুবলীগ নেতা ও সরকারী কর্মচারীসহ ৬ জনের নাম উল্লেখ করে ৫/৬ জনকে অজ্ঞাত করে রোববার রাতে ঝালকাঠি সদর থানায় মামলা (নং-১৫৩) দায়ের হয়েছে।

আরও পড়ুন: ওমানে নির্যাতনের শিকার গৌরীপুরের দুই যুবক

আসামিরা হলো- সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আ. হক খলিফার ৩ ছেলে রাজ্জাক হোসেন খলিফা (আরিফ খলিফা), পৌর যুবলীগের ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আমিন খলিফা, পৌরসভার পাম্প চালক আসাদুজ্জামান রাজিব খলিফা, ষ্টেশন রোডের আদম আলীর ছেলে আব্দুল আলিম, তপন ঋষির ২ ছেলে সুজন ঋষি ও হৃদয় ঋষি।

ঝালকাঠি লঞ্চঘাট এলাকার দু’পক্ষের পুর্ব বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনায় শালিস মিমাংসার সময় গত বৃহস্পতিবার রাত ১১ টায় ঝালকাঠি শহরের হোগলাপট্টি এলাকার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের বাস ভবনে প্রথম দফায় সংঘর্ষ হয়।

আরও পড়ুন: চেয়ারম্যানসহ ৫ আসামির জামিন না মঞ্জুর

পরে দ্বিতীয় দফায় রাত পৌনে বারটার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে লঞ্চঘাটে দু’পক্ষের হামলায় উভয় পক্ষের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর ভাংচুর করা হয়।

এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম (৩৫) মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। তাকে আশংকা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে চট্টগ্রামে বাড়ছে ভোগান্তি

ঝালকাঠি থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, আহত রফিকুল ইসলাম রুবেলের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা