সংগৃহীত
সারাদেশ

চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আরিফুল ইসলাম (৩০) নামের এক এমবিবিএস চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

শনিবার (৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পৌর সদরের ঢেকিয়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ডা.আরিফুল ইসলাম কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। হোসেনপুর পৌর সদরের মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক তিনি।

আরিফুলের বড় ভাই আশরাফুল ইসলাম রাজিব জানান, ২০২১ সালের ১১ ডিসেম্বর জেলার পাকুন্দিয়ার ডা.শাহিন সুলতানা মীরাকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর স্বামী-স্ত্রী মিলে হোসেনপুরে মর্ডান জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক চালু করেন।

আরও পড়ুন: স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৬

তারা দুজন ভাড়া বাড়িতে থাকতেন। সেই বাসায় যাওয়ার কিছুদিন পর তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। প্রায়ই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া হতো। ঝগড়া হলেই মীরার বড় ভাই আমাদেরকে ফোন দিয়ে জানাতো। কিন্তু আজ তেমন কিছু জানায়নি। হঠাৎ রাত ২টার দিকে থানা থেকে ফোন দিয়ে জানায় যে আমার ভাই আত্মহত্যা করেছে।

রাজিব আরও জানান, আমার ভাই আত্মহত্যা করতে পারে না। মীরা এবং তার ভাইয়েরা সুপরিকল্পিতভাবে মেরে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে।হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, পুলিশ যখন মরদেহ উদ্ধার করার সময় দরজা ভেতর থেকে লাগানো ছিল। আরিফুলের মরদেহ ফ্যানের সাথে গামছা দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি আত্মহত্যা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

রামেকে ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ১৩৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখ...

সার মজুত: জামায়াত নেতার সদস্যপদ বাতিল

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে ১৮ বস্তা ইউরিয়া সার মজুতের ঘটনায় উপজে...

ফেনীতে ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

ফেনীতে চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা