ছবি : সংগৃহিত
সারাদেশ

পটুয়াখালীতে যৌতুক না দেয়ায় নির্যাতন

নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালীতে যৌতুকের টাকা দিতে না পারায় আতিকা আক্তার (৩১) নামের এক গৃহবধুকে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে অনুদানের চেক হস্তান্তর

বুধবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে সদর উপজেলার মৌকরন ইউনিয়নের মৌকরন গ্রামের আজিজ তালুকদার বাড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নির্যাতনের শিকার নারী আতিকা জানান, ২ লাখ টাকার যৌতুকের দাবিতে তাঁর সংসার করার রঙিন স্বপ্ন এখন বির্বণ হয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নের পখিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদ মৃধা মেয়ে আতিকার সাথে মৌকরন গ্রামের আজিজ তালুকদারের ছেলে তুহিন তালুকদারে সাথে কয়েক বছর আগে বিয়ে হয়।

আরও পড়ুন: নতুন আঙ্গিকে নারী ও শিশুর প্রতি সহিংসতা হচ্ছে

বিয়ের সময় সন্তানের সুখের জন্য আতিকার দিনমজুর বাবা আব্দুর রশিদ মৃধা ধার-দেনা করে স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল দেন মেয়ে-জামাইকে। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামীর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠে আতিকার স্বাভাবিক জীবন।

মাঝে মধ্যে মারধরসহ খেতে না দেয়ার মত অমানবিক জীবন কাটাতে হতো আতিকাকে। বাবার বাড়ি থেকে যৌতুক দেওয়ার অক্ষমতার কথা ভেবে আতিকা দিনের পর দিন অনেকটা নিরবেই অত্যাচার নির্যাতন সয়ে যায়। এনিয়ে বাড়িতে একাধিক সালিশ মিমাংসার চেষ্টা হলেও কোন সুরাহা হয়নি।

আরও পড়ুন: বন্দুকযুদ্ধে সাজাপ্রাপ্ত আসামি নিহত

সম্প্রতি তুহিন তালুকদার বায়না ধরেন তাকে ব্যবসা করার জন্য আতিকার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা দিতে হবে। টাকা দিতে অস্বীকার করলে নির্যাতনের খরগ নেমে আসে। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ আতিকাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) আতিকা বাদী হয়ে স্বামী তুহিন তালুকদার (৪০), শাহিন তালুকদার (৪৫),রাসেল তালুকদার (৩৫) ফুলবানু (৬২) কে আসামি করে নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইবুনাল,পটুয়াখালী কোর্টে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা