প্রতীকী ছবি
সারাদেশ

বন্দুকযুদ্ধে সাজাপ্রাপ্ত আসামি নিহত

জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাজেদুল হাসান ওরফে মুন্না (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধা হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

বুধবার (২ আগস্ট) রাত দুইটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের হারবাং ছড়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশীয় একটি বন্দুক, দুটি গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা করা হয়।

নিহত মুন্না চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মাঈন উদ্দিনের ছেলে। পুলিশের দাবি, তিনি একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও একটি ধর্ষণ মামলার আসামি।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

চকরিয়া থানা পুলিশ জানায়, বুধবার দিনগত রাত দুইটার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে একদল পুলিশ বানিয়ারছড়া-পহরচাঁদা সড়কে টহল দিচ্ছিল। এ সময় হারবাং ছড়া সেতুতে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন পুলিশের গাড়ির গতিরোধ করে। পুলিশ অটোরিকশা থেকে নামতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেল আরোহীরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত হন।

হারবাং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর কাইছার হামিদ জানান, নিহত ব্যক্তির পিঠে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : সড়কে ঝড়ল ৩ জনের প্রাণ

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, মূলত মোটরসাইকেল আরোহীরা ডাকাত ছিল। পুলিশের সঙ্গে ডাকাত দলের অন্তত ১০ থেকে ১২টি গুলি বিনিময় হয়। এতে একজন ডাকাত নিহত হন।

ওসি আরো জানান, নিহতের বিরুদ্ধে ডাকাতির কোনো মামলা নেই। তবে একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও একটি ধর্ষণ মামলার আসামি ছিলেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা