সারাদেশ

সড়কে ঝড়ল ৩ জনের প্রাণ

জেলা প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে অজ্ঞাত যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কোনো দলের পক্ষে নেই যুক্তরাষ্ট্র

বুধবার (২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে শিবপুরের সৈয়দনগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দার তোতা মুন্সির ছেলে শাহিন হোসেন (২৮), নরসিংদীর শিবপুরের পালপাড়া এলাকার মো. রুকন উদ্দীনের ছেলে জজ মিয়া (২৩) এবং কামারগাঁও এলাকার মো. নজরুল ইসলামের ছেলে অটোরিকশাচালক নাসির উদ্দীন (২৫)। তারা তিনজনই অটোরিকশায় ছিলেন।

আরও পড়ুন : ব্যঙ্গকারীরাই বেশি সুবিধা নিচ্ছে

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, অটোরিকশাটি দুইজন যাত্রী নিয়ে ইটাখোলার দিকে যাচ্ছিল। সৈয়দনগরের ফিডার রোড ধরে এগিয়ে আসা অটোরিকশাটি রাত আনুমানিক ১২টার দিকে মহাসড়কে উঠতে যাচ্ছিল। এ সময় অজ্ঞাত কোনো যানবাহন অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে অটোরিকশাটি মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই অটোচালক নাসির উদ্দীনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান।

আরও পড়ুন : ট্রুডোর বিচ্ছেদের ঘোষণা

খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা, চালক ও যাত্রীর মরদেহ উদ্ধার করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আবু খায়ের বলেন, গতকাল রাতের দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। নিহতের স্বজনরা এসে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করেন। তারই প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা