সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ 

জেলা প্রতিনিধি: জামালপুর জেলার দিপপাইতে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ড. ইউনূসের কাছে টাস্ক ফোর্স প্রতিবেদন হস্তান্তর

স্থানীয়রা জানায়, টাঙ্গাইলের মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৪ জন মারা যান। এরপর স্থানীয়রা উদ্ধার করে বাকি ২ জনকে হাসপাতালে পাঠায়।

নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ সময় উদ্ধার অভিযানে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস। তবে নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা