সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালকের মৃত্যু

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের কল্যাণদী ভূঁইয়ার দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: শবে বরাত ১৪ ফেব্রুয়ারি

নিহত চালক, মো.হাকিম (৪০) উপজেলার কাদরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের ছদর উদ্দিন বেপারী বাড়ির আব্দুল বারেকের ছেলে।

স্থানীয়রা জানায়, সিএনজি চালক হাকিম সকাল ৭টার দিকে তার গাড়িতে গ্যাস নেওয়ার জন্য স্থানীয় ভূঁইয়ার দিঘী সিএনজি পাম্পের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের কল্যাণদী ভূঁইয়ার দিঘী এলাকায় পৌঁছলে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় একটি অজ্ঞাত বেপরোয়া গতির পিকআপ ভ্যান তার সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক হাকিম গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২২

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে নিহতের স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। একই সাথে পিকআপ ভ্যানটি সরিয়ে ফেলা হয়। ৫ আগস্টের পরে জনগণের একটা বিষয় হয়ে গেছে তারা আমাদেরকে কিছুই জানায়না। তারা নিজেরা নিজেরাই সব কিছু ধামাচাপা দেয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা