ফাইল ফটো
সারাদেশ

মানিকগঞ্জে হিরোইনসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে হিরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

বুধবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ০৬ টি পৃথক অভিযান (নিয়মিত ০৩, মোবাইল কোর্ট ০৩) চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, গ্রেফতারকৃত আসামিরা হলেন- মানিকগঞ্জ সদর থানার বেউথা বোয়ালিয়ার মো: আকবরের ছেলে আহাদ মিয়াকে (২৮) হিরোইন সেবনরত অবস্থায় ০২ গ্রাম হিরোইনসহ আটক করা হয়।

অপর আসামি একই থানাধীন চর বেউথা এলাকার মৃত আদম আলী শিকদারের ছেলে মো: নুর আলমকে (৩৮) হিরোইন সেবনরত অবস্থায় ০৩ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

মানিকগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামিকে ০৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে সর্বমোট ২০০/ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

মোবাইল কোর্টের আসামিদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা