ছবি: সংগৃহীত
সারাদেশ
সাগরে ট্রলারডুবি

৯ ঘণ্টা পর ফিরলেন ১২ জেলে

জেলা প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ৯ ঘণ্টা পর ভাসানচরে সাঁতরে ফিরেছেন ১২ জেলে।

আরও পড়ুন: হাতিয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

বুধবার (২ আগস্ট) বিকেলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান তাদের উদ্ধার করে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করেন।

এর আগে বুধবার সকাল ৬ টায় ১২ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটে। তারা প্রায় ৯ ঘণ্টা পানিতে ছিল।ঐ জেলেরা চট্টগ্রামের আনোয়ারা, পেকুয়া, কুতুবদিয়ার বাসিন্দা।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে দুই বিদ্যুৎকর্মীর মৃত্যু

জানা গেছে, বিকেল ৩ টায় তারা সাতরে ভাসানচরে আসে। তাদের উদ্ধার করে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের জন্য খাবার, নতুন পোশাক ও আবাসনের ব্যবস্থা করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহফুজার রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে আমি জেলেদের জন্য সব ব্যবস্থা নিয়েছি।

আরও পড়ুন: ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

তারা বঙ্গোপসাগরে প্রায় ৯ ঘণ্টা ভেসে ছিল। বাংলাদেশ নেভির সহযোগিতায় তাদের নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা