ছবি: সংগৃহীত
সারাদেশ

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে গত দুই দিন ধরে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। অপরদিকে অতিরিক্ত জোয়ারে নিঝুম দ্বীপসহ হাতিয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

আরও পড়ুন: চিকিৎসা শেষে দেশে ফিরলেন সম্রাট

মঙ্গলবার (১ আগস্ট) থেকে বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল হওয়ায় এ পরিস্থিতি বিরাজ করছে। এতে অনেক যাত্রী জরুরি প্রয়োজনেও হাতিয়ায় যেতে পারছেন না এবং হাতিয়া থেকে আসতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাতাসের গতি বেশি থাকায় আজ বুধবারও দ্বিতীয় দিনের মতো ঘাট থেকে কোনো স্পিডবোট কিংবা যাত্রীবাহী ট্রলার ছেড়ে যায়নি।

আরও পড়ুন: বহুমাত্রিক প্রযুক্তি সেবার সেলফিন অ্যাপ

আবহাওয়া অধিদপ্তর থেকে উপকূলীয় এলাকার জন্য ৩ নম্বর সতর্কসংকেত জারি করার কারণে গতকাল মঙ্গলবার দিনভর স্পিডবোট ও ট্রলার হাতিয়ার উদ্দেশে ছেড়ে যায়নি। হাতিয়ার নলচিরা ঘাট থেকেও কোনো নৌযান ছেড়ে আসেনি।

হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো.দিনাজ উদ্দিন বলেন, অতিরিক্ত জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৪-৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

আরও পড়ুন: ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু বলেন, জোয়ারে পানিতে কোন গ্রাম প্লাবিত হওয়ার তথ্য আমার কাছে নেই। তবে স্পিডবোট ও ট্রলারগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় মঙ্গলবার বন্ধ ছিল।

বুধবার (২ আগস্ট) আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা