ছবি-সংগৃহীত
সারাদেশ

ভারতীয় যুবকের মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় আশীষ বৈদ্য (৪৫) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

আরও পড়ুন : পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলার যশপুর এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে নো ম্যানস ল্যান্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আশীষ বৈদ্য ভারতের ত্রিপুরা রাজ্যের নিলুয়া ইউনিয়নের সাধন বৈদ্যের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আশীষ পেশায় একজন সাইকেল মেকানিক ছিলেন। তিনি বুধবার বাড়ি থেকে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের নিয়মিত টহলের সময় সীমান্তের বাংলাদেশ অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। পরবর্তীতে বিজিবি ছাগলনাইয় থানা পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন : ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

মরদেহ শনাক্ত করেন আশীষ বৈদ্যের ভাই ভূট্ট বৈদ্য। এ সময় আশীষের ১৪ বছরের ছেলেও উপস্থিত ছিলেন।

বিজিবির যশপুর ক্যাম্প কমান্ডার সুবেদার হাসিবুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ শুক্রবার বিএসএফের কাছে ফেরত দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন :বাস-অটোরিকশা সংঘর্ষে প্রবাসীর মৃত্যু

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন- ভারতের পক্ষে বিএসএফ কমান্ডার রাকেশ ঠাকুর, বিজিবির যশপুর কমান্ডার সুবেদার হাসিবুর রহমান, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায়, রিশুম আউট পোস্ট ফাঁড়ির ইনচার্জ চাকলা জামাদিয়া প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা