সারাদেশ

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

সান নিউজ ডেস্ক: বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেছেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত ঘোষণার পর বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিএ।

আরও পড়ুন: ভয়ঙ্কর রূপে মোখা

শুক্রবার (১২ মে) রাত পৌনে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের বিষয়ে বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। বরিশাল নদী বন্দর এখনো বিপদ সংকেতের আওতায় নেই।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হবে।

বরিশালের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় ৫৪১টি আশ্রয়ন কেন্দ্র, ৮৯৯ মেট্রিক টন চাল, ৯ লাখ নগদ টাকা, ৫ হাজার কম্বল, ১৩ বান্ডিল টিন, দুই হাজার স্বেচ্ছাসেবক, ১১টি কন্ট্রোল রুম, ১১টি মেডিকেল টিম এবং সহযোগী ২০টি বেসরকারি সংস্থা প্রস্তুত রাখা হয়েছে। ৫৪১টি আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৭০ হাজার ৫ শ মানুষ এবং ৫০ হাজার গবাদিপশু আশ্রয় নিতে পারবে।

আরও পড়ুন: বাংলাদেশ সামুদ্রিক কার্যকলাপের কেন্দ্র

তিনি জানান, মানুষকে সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া মৎসজীবীসহ নদী-তীরবর্তী মানুষদের আগে ভাগে নিরাপদ স্থানে যাওয়ার জন্য আহবান জানানো হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বাংলাদেশ উপকূলের সাড়ে আটশ কিলোমিটারের মধ্যে হাজির হওয়ায় জারি করা হয়েছে মহাবিপদ সংকেত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা