ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪ 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আলমগীর হোসেন (৩৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

আরও পড়ুন : ২ কিশোরীর মরদেহ উদ্ধার

শুক্রবার (৫ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলমগীর হোসেনের বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার রফিকপুর গ্রামে। সে ঐ এলাকার আজাদ আলীর ছেলে ছিল।

আরও পড়ুন : বছরের প্রথম চন্দ্রগ্রহণ আজ

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ৬ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল।

আজ দুপুরে আলমগীর হোসেন নামে আরো এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন : জাপানে শক্তিশালী ভূমিকম্প

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৪ টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়। বর্তমানে হাসিনা বার্ন ইনস্টিটিউটে রাব্বি (৩৫) ও ইব্রাহিম (৩৫) নামে ২ জন চিকিৎসাধীন আছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা