সারাদেশ

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

আরও পড়ুন : বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করুন

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে মহাসড়কের চকগৌরি হাটের পাশে পিড়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার কুঞ্জবন গ্রামের মৃত শমসের আলীর ছেলে পিকআপচালক হারুন রশিদ (৪০) ও তার সহযোগী বগুড়ার আদমদিঘী উপজেলার তৈয়ব আলীর ছেলে মজিবর (৩৫)।

আরও পড়ুন : চীনা মুদ্রায় আমদানি করবে আর্জেন্টিনা

স্থানীয়া জানান, নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চকগৌরি হাটের পাশে পিড়ার মোড়ে যাত্রী নেওয়ার জন্য সিএনজিচালিত একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় নওগাঁ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী বাস পুনর্ভবা মেইল অটোরিকশাকে পাশ কাটতে গিয়ে ডান পাশে বেশি পরিমাণ চেপে যায়। এতে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপচালক হারুন রশিদ। গুরুতর আহত চালকের সহযোগী মজিবরকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এ ঘটনায় পিকআপে থাকা আরও ১৪ জন ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকের কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।

আরও পড়ুন : শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা