সারাদেশ

১০৫ কোটি টাকার আইসের চালান জব্দ

এম.এ আজিজ রাসেল (প্রতিনিধি) : সম্প্রতি ইয়াবার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ক্রিস্টাল মেথ (আইস) পাচার। এবার কক্সবাজারে দেশের সর্ববৃহৎ ২১ কেজি ৯০ গ্রাম আইসের চালান জব্দ করা করেছে ৩৪ বিজিবি। জব্দকৃত আইসের আনুমানিক মূল্য ১০৫ কোটি টাকা। বুধবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় এই অভিযান।

আরও পড়ুন : পটুয়াখালীতে বিস্ফোরণে নিহত ১

অভিযান নিয়ে বেলা ১২টায় প্রেস ব্রিফিং করে কক্সবাজার ৩৪ বিজিবি। ব্রিফিংয়ে রামুর সেক্টর কমান্ডার লেঃ কর্নেল মেহেদী হোসাইন কবির জানান, মায়ানমার থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) আনছে একটি মাদক পাচারকারী চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে রামু সেক্টর কমান্ডার ও কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়কের নেতৃত্বে পালংখালী বিওপি'র একটি চৌকষ আভিযানিক টহলদল সীমান্ত পিলার ২০ হতে আনুমানিক ৮০০ গজ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির দক্ষিণ রহমতের বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

পরবর্তীতে ভোর সাড়ে ৪টায় ৬-৭ জন মাদক পাচারকারীরা মায়ানমার সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি আঁচ করতে পেরে তাদের সাথে থাকা ২টি বস্তা মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। এসময় বিজিবি টহলদল ৩ জন চোরাকারবারীকে আটক করে। আটকৃতরা হলো-উখিয়া বালুখালীর মৃত ছিদ্দিক আহমদের পুত্র রুজুরুছ মিয়া (৫১), আবদু শুক্কুরের পুত্র মোঃ ইসমাইল (২৩) ও পালংখালীর মো: আবুল মন্ডলের পুত্র ছৈয়দুল বাশার (৪০)। পরে চোরাকারবারীদের ফেলে দেয়া বস্তা তল্লাশী করে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি টহল দল।

আরও পড়ুন : দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ২

রামুর সেক্টর কমান্ডার লেঃ কর্নেল মেহেদী হোসাইন কবির আরও জানান, প্রাথমিকভাবে জানা যায় রোহিঙ্গা ক্যাম্পে এনে আইসের ওই চালান মজুদ করা হতো। পরে ছোট ছোট চালান আকারে দেশের বিভিন্ন জায়গায় তা পাচার করার লক্ষ ছিল তাঁদের। এই পাচারের নেপথ্যে কারা জড়িত তদন্ত সাপেক্ষে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে বৈঠকে অনুযায়ী জানা যায় মায়ানমারে অসংখ্য ইয়াবা ও আইসের কারখানা রয়েছে। কারখানাগুলো বন্ধে মায়ানমারকে চিঠি দেওয়া হয়েছে। মায়ানমারে জাতিগত যে অস্থিরতা চলছে, তার সুযোগে মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। তবে মাদক পাচারে মায়ানমারের রাষ্ট্রীয় মদদ আছে কিনা সে ব্যাপারে তথ্য নেই।

আরও পড়ুন : সাবেক সচিবের উপরে হামলায় সংবাদ সম্মেলন

আটক ৩ জনের মধ্যে রুজুরুছ মিয়া অল্পসময়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায়। সম্প্রতি সে বালুখালীর অস্থায়ী বাজার ৩ কোটি ৪০ লক্ষ টাকায় হাতিয়ে নেয়। তাঁর হঠাৎ এমন উত্থান নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। তবে প্রেস ব্রিফিংয়ে সে সাংবাদিকদের জানায়, এই পাচারের সাথে সে জড়িত নেই। তাঁকে বাড়ি থেকে ধরে আনা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা