সারাদেশ

মুন্সীগঞ্জে সনাতন ধর্মের পহেলা বৈশাখ শুরু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীরা ভোর কির্ত্তনের মাধ্যমে পহেলা বৈশাখ শুরু করেছে। জেলা শহরের রুহিতপুর এলাকায় সনাতন ধর্মের পরিবারের মাঝে ভোর কির্ত্তনের মধ্য দিয়ে তারা পহেলা বৈশাখ শুরু করে। প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে গিয়ে খোল কর্তাল ও কাশি শঙ্খ ঘন্টা বাজিয়ে এলাকার যুবক ছেলেরা কৃষ্ণ নামের শুরে শুরে গান গেয়ে কির্ত্তন করে দেখা যায়।

আরও পড়ুন : অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ

এ সময় হিন্দু পরিবারের মহিলারা প্রদীপ জালিয়ে ও বিভিন্ন ফল ফলাদি দিয়ে পূর্জার অর্চনা করে। দীর্ঘ ৩০ বছর ধরে এলাকাটিতে ধারাবাহিক ভাবে বছরের ফাল্গুন মাসের ৩০ তারিখ থেকে শুরু করে বৈশাখ মাসের প্রথম দিনে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কির্ত্তন করে নতুন বছর শুরু করেন।

ঐ এলাকায় ২৫ টি সনাতন ধর্মের পরিবারের বাড়িতে গিয়ে কির্ত্তন করেন যুবকরা। এছাড়াও হিন্দু ব্যবসায়ীরা গনেশ পূর্জার মধ্য দিয়ে হালখাতা শুরু করেন।

আরও পড়ুন : ইউক্রেনে মিসাইল হামলা, নিহত ৮

কির্ত্তন শেষে পরিমল মন্ডল জানান, প্রায় ৩০ বছর ধরে এ এলাকার লোকজন বছরের ফাল্গুন মাসের ৩০ তারিখ থেকে কির্ত্তন শুরু করেন। প্রতি সন্ধায় বাড়ি বাড়ি গিয়ে কির্ত্তন করেন। বৈশাখ মাসের ১ তারিখে শেষ হয়।

ঐ এলাকার জয় দাস, অজয় পাল ও অনুপ মন্ডলরা জানান, আমরা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কৃষ্ণ নামে কির্ত্তন করে বছর শুরু করি। বছরের প্রথম দিনে আমাদের কির্ত্তন করলে পুরো বছর ভালোভাবে কাটে।

আরও পড়ুন : জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা

জেলা হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী জানান, পহেলা বৈশাখ আমাদের বাংঙালী জাতির সহ সকলের উৎসব। সকল ধর্ম-বর্ণের লোকজন যার যার মতো করে পহেলা বৈশাখ পালন করে। আমরা সনাতন ধর্মের লোক তাই আমাদের নতুন বছরের শুরু হয় কৃষ্ণ নামে। তাছাড়া, যে কোন কাজের শুরুতে আমরা আমাদের সৃষ্টি কর্তার নামে শুরু করি।

আরও জানান, ঠিক তেমনি সনাতন ধর্মের প্রতিটি পরিবারের লোকজন যার যার মতো করে পহেলা বৈশাখ পালন করেন কৃষ্ণ নামের কির্ত্তনের মধ্য দিয়ে। হিন্দু ব্যবসায়ীরা গনেশ পূর্জা করে ব্যবসার হালখাতা শুরু করেন। সকলকে তিনি নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা