সংগৃহীত
সারাদেশ

গ্যাস ট্যাবলেট খেয়ে কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে শিলা আক্তার (১৬) নামের এক কিশোরী গ্যাস ট্যাবলেট গেয়ে আত্মহত্যা করছেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : জামিন পেলেন সেই শিশুবক্তা

বুধবার (২৯ মার্চ) ভোরে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিলা আক্তার একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল পড়ুয়া শিলা আক্তারের সঙ্গে কামালের পাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে আপেল মাহমুদের তিন বছর আগে বিয়ে হয়। বিয়েতে শিলা রাজি না থাকলেও পরিবারের চাপে সম্মতি দেন। কম বয়সে বিয়ের কারণে সংসারে বিভিন্ন কাজ কর্ম নিয়ে তার সঙ্গে পরিবারের বিরোধ দেখা দেয়। ফলে কিছুদিন আগে তার তালাক হয়।

আরও পড়ুন : নতুন দামে বিক্রি হচ্ছে ডিম-মুরগি

তালাকের পর থেকে বাবার বাড়ি ছিলেন শিলা। সেখানেও তাকে মানসিক নির্যাতন করা হয়। এসব নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার ভোর রাতে গ্যাস ট্যাবলেট খেয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। সকালে পরিবারের অন্য সদস্যরা ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

আরও পড়ুন : পদ্মা সেতুর রেললাইনে বসলো শেষ স্লিপার

বুধবার দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু মিয়া বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে আছি। মেয়েটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আশপাশের গণমান্য ব্যক্তি, পরিবারসহ কারও কোনো অভিযোগ না থাকার কারণে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা