ছবি : সংগৃহিত
সারাদেশ

অনন্য সমাজ কল্যাণ সংস্থাকে নিয়ে ষড়যন্ত্র চলছে

পাবনা প্রতিনিধি : সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে পাবনার ‘অনন্য সমাজ কল্যাণ সংস্থা’ কে নিয়ে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে দাবি করেছেন সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন।

আরও পড়ুন : ১২০ টাকায় পুলিশে চাকুরী পেলো ২৬ নারী-পুরুষ

তিনি বলেন, সংস্থাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। একটি পক্ষ অনন্য সমাজ কল্যাণ সংস্থাকে বন্ধ করতে নানা অপচেষ্টায় লিপ্ত।

সোমবার( ২০ মার্চ )দুপুরে সংস্থার প্রধান কার্যালয় শালগাড়িয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাহী পরিচালক বরনা খাতুন বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে অনন্য সমাজ কল্যাণ সংস্থার বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রচারিত হয়। সেই প্রতিবেদনে যে সকল তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়েছে তা ভিত্তিহীন।

আরও পড়ুন : সুন্দরগঞ্জে পুলিশের সচেতনতা মূলক মহড়া

যাদের বক্তব্য ওই প্রতিবেদনে প্রচার করা হয়েছে তাদের মধ্যে লিয়াকত আলী, মতিউর রহমান, টিপু বিশ্বাস ও তুরানী সুলতানা অনন্য সমাজ কল্যাণ সংস্থা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্বে থাকাবস্থায় অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। সংস্থার বিধি মোতাবেক বরখাস্তসহ তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যা আদালতে বিচারাধীন।

বরনা খাতুন বলেন, বিচারাধীন কোন মামলা বিচারের রায় হওয়ার পূর্বে কোন মন্তব্য করা বা সেটা নিয়ে সংবাদ পরিবেশন করা সমীচিন নয়। এটি আদালত অবমাননার সামিল বলে মনে করছে সংস্থা। প্রতিবেদনে বক্তব্য প্রদানকারী লিয়াতক আলী, মতিউর রহমান, টিপু বিশ্বাস ও তুরানী সুলতানার বিরুদ্ধে অডিট ফার্ম দ্বারা নীরিক্ষা প্রতিবেদনে ২৭ কোটি টাকার অর্থ আত্মসাৎ এর প্রমান মিলেছে। তাদের বিরুদ্ধে চলমান মামলাকে প্রভাবিত করার জন্য এই অপপ্রচার চালানো হচ্ছে বলে আমরা মনে করছি।

আরও পড়ুন : জামিন পেলেন মাহির স্বামী

তিনি বলেন, মিথ্যা তথ্য ও উপাত্ত দিয়ে এই সংবাদ প্রকাশের মাধ্যমে একটি স্বনামধন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা হয়েছে। যা উদ্দেশ্যমূলক। এছাড়াও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের মোবাইল ফোন চুরি করে তার ব্যক্তিগত ছবি ওই প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে। যা মানহানিকর। টেলিভিশনের ওই প্রতিবেদনে সংস্থার কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা কর্তৃপক্ষের কোন ধরণের বক্তব্য গ্রহণ করা হয়নি। এমনকি তাদের সাথে সংবাদ সংশ্লিষ্ট বিষয়ে কোনরূপ যোগাযোগ করা হয়নি।

তিনি আরও বলেন, সংস্থার তৎকালীন নির্বাহী পরিচালক মাহফুজ আলী কাদেরী ২০১৫ সালে তার পদ ছেড়ে দেন। অথচ ওই প্রতিবেদনে সাবেক নির্বাহী পরিচালকের বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মসহ মনগড়া অভিযোগ উপস্থাপন করা হয়েছে। যা মোটেও সঠিক নয়।

আরও পড়ুন : অবৈধ ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন

সংবাদ সম্মেলনে সংস্থার ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান মিয়া,সহকারী পরিচালক সেলিম আহম্মেদ, ক্রাইম প্রধান পলাশ চন্দ্র পাল, আইটি প্রধান সজিবুল ইসলাম, এড়িয়া ম্যানেজার -১ তোফাজ্জল হোসেন, এড়িয়া ম্যানেজার-২ সাইফুল ইসলাম, জাফর সাদিক, হরিপদ সরকার,হাসনাত জামিন প্রান্তসহ সংস্থার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা