সারাদেশ

সাবেক মেম্বরকে পেটালেন চেয়ারম্যান

ঝালকাঠি (প্রতিনিধি) : ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চা খাওয়ার দাওয়াত দিয়ে চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার এবং তার সহযোগীদের হাতে আহত হয়েছেন সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আলম আকন। তাকে ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাক্টর চাপায় শিশু নিহত

সোমবার (০৬ মার্চ) সকাল ১০টায় মারধরে আহত সাবেক মেম্বার নুরুল আলম আকন (৫৬) কে উদ্ধার করে পরিবারের সদস্যরা ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেছে।

আহত সাবেক মেম্বারের পুত্র ফরিদ আলম অভিযোগ করেন, গত ৪ মার্চ স্থানীয় নলবুনিয়া মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় রানাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত হলে পূর্ব বিরোধের জের সাবেক ইউনিয়ন মেম্বার আবু সুফিয়ানের পুত্র রানা তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। এঘটনায় রানার সাথে তার পিতা সাবেক মেম্বার নুরুল আলম আকন জড়িত সন্দেহে আজ সোমবার সকাল সাড়ে ৮টায় চেয়ারম্যান শাহজাহান হাওলাদার ফোন করে ইউনিয়ন পরিষদে চা খাওয়ার দাওয়াদ দেন।

সে অনুযায়ী সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে উপস্থিত চেয়ারম্যান তার দুই সহযোগী বুলু মেম্বার ও সেন্টু মল্লিককে সাথে নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মারধর শুরু করে। এক পর্যায়ে চেয়ারম্যান একটা লাঠি তুলে নিয়ে হাতে-পায়ে বেধরক পেটালে সে মাটিতে লুটিয়ে পরে। খবর পেয়ে আমরা পরিষদে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। আমরা চেয়ারম্যানের এ স্বন্ত্রাসী হামলার বিচার চাই।

আরও পড়ুন: রামগড়ে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষ, নিহত ১

এ ব্যাপারে রানাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি এ ধরনের কোন ঘটনাই ঘটেনি বলে দাবী করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা