ছবি : সংগৃহিত
সারাদেশ

রামগড়ে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষ, নিহত ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলার পৌর এলাকায় মহামুনি নামক স্থানে ইটবাহী ট্রাক্টরের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : উলিপুরে কাঠ মিস্ত্রির মৃত্যু

সোমবার (৬ মার্চ) দুপুরের দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত মোটর সাইকেল চালকের নাম আবুল কালাম (৫০)। তিনি মৌসুমি ফল ব্যবসায়ী এবং রামগড় পৌরসভা তৈচালাপাড়ার স্হানীয় বাসিন্দা মৃত নজীর আহম্মদের ছেলে।

আরও পড়ুন : উলিপুরে 'তনু ও লিলিপুট' বইয়ের মোড়ক উন্মোচন

স্থানীয়রা জানায়, সোমবার দুপুর বেলা সোনাইপুল যাওয়ার পথে রামগড় বারৈয়ারহাট সড়কের মহামুনি নামক স্থানে আবুল কালামের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এতে কালাম গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জকে ভূমি সেবায় ক্যাশলেস ঘোষণা

পুলিশ নম্বরবিহীন ঘাতক ট্রাক্টরটি আটক করে থানা হেফাজতে নিয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

রামগড় থানার ওসি (তদন্ত) মো. ফখরুল ইসলাম ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের কেউ থানায় এখনও কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা