সারাদেশ

আ.লীগ সভাপতিকে পেটালেন তিন ভাতিজা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আবুল বাশার (৬৫) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি।

আরও পড়ুন : ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন

শনিবার (১৮ মার্চ) এ ঘটনায় ভুক্তভোগী কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ইউছুফ মার্কেটে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, হামলাকারী আব্দুল মালেক (৩২), আলাউদ্দিন (৪০ ও আব্দুল জব্বার (৩৭)। তারা আমার বাড়ির দুরসম্পর্কের ভাজিতা হয়। কয়েক মাস আগে আমরা দুটি পক্ষ এক ব্যক্তির বিরুদ্ধে ১৭ ডিসমিল জায়গার বিরোধ নিয়ে এক পক্ষ হয়ে একটি পক্ষের জন্য মামলা করি। ওই মামলার খরচ আমরা দুটি পক্ষ যৌথ ভাবে বহন করি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় হামলাকারী তিনজন চরহাজারী ইউনিয়নের ইউছুফ মার্কেটে আমার কাছে ওই টাকার মৌখিক হিসেব চায়। তখন আমি তাদেরকে বলি এই টাকার হিসেবে আমাদের পক্ষের আরেক জনের কাছে লিখিত আছে। হিসেব করতে হলে তার সামনে পুনরায় হিসেব করা হবে। তখন তারা তাৎক্ষণি হিসেবে চেয়ে আমাকে বেধড়ক পেটায়। তিনি আরো জানান, তার ঠোটে নয়টি সেলাই দেয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্তদের মুঠোফোন ফোন করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : ষড়যন্ত্র করে লাভ হবে না

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা