সারাদেশ

ভূমি উন্নয়ন কর আদায়ে ক্যাম্পেইন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ): "অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, জমিজমা নিষ্কণ্টক রাখুন।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের প্রথম দিনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোসা. হাফিজা জেসমিন।

আরও পড়ুন: সারা দুনিয়ায় সংকট আছে

সোমবার (৬মার্চ) সকালে উপজেলা রাজস্ব প্রশাসনের ব্যানারে উপজেলা পরিষদের চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এসএম সানোয়ার রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতু জহুরা, ভূমি অফিসের নাজির মোহাম্মদ আতাউল করিম সেলিম, সরিষা ও জাটিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব রেহেনা ইয়াসমিনসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

আরও পড়ুন: পাকিস্তানে বোমা হামলায় নিহত ৯

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সহজে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে। সকল ভূমি অফিসে গ্রাহকদের কর প্রদানে উৎসাহিত করার জন্য সপ্তাহব্যাপী এ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এতে সকল ইউনিয়ন ভূমি অফিসে একটি করে সেবা বুথ থাকবে। নাগরিকের সহজে ভূমি উন্নয়ন কর আদায় করার ক্ষেত্রে সব ধরনের সহায়তা প্রদান করা হবে এই বুথ থেকে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, ক্যাম্পেইন শেষে প্রত্যেক ইউনিয়নে ১০ জন করে সর্বোচ্চ করদাতাকে সম্মাননা প্রদান করা হবে।এজন্য ক্যাম্পেইনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে স্ব স্ব ইউনিয়ন ভূমি অফিসের সেবা বুথে সকলকে দ্রুত যোগাযোগ করার জন্য আহবান জানান তিনি। তিনি আরও বলেন, গ্রাহকদের ভূমি সংক্রান্ত যেকোন সেবা দিতে প্রস্তুত উপজেলা ও সকল ইউনিয়ন ভূমি অফিস। এরপরেও যারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করবে না তাদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা