ছবি: সংগৃহীত
সারাদেশ

শ্বশুরের ঘর জ্বালিয়ে দিলেন জামাই 

জেলা প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী এলাকায় শ্বশুর নুরনবী মিয়ার বাড়িতে আগুন লাগিয়েছেন আলী আকবর ওরফে বেচু মিয়া (৩৪) নামের এক যুবক।

আরও পড়ুন : অধিক মূল্যে কীটনাশক বিক্রি করায় জরিমানা

রোববার (৫ মার্চ) রাত ৮ টার দিকে বেগমগঞ্জের দুর্গাপুর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত বেচু মিয়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মো. দুলালের ছেলে। তার বিরুদ্ধে বাদী হয়ে থানায় মামলা করেন শ্বশুর নুরনবী।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

নুরনবী জানান, গত ২২ দিন ধরে আমার বড় মেয়ে স্বামী বেচু মিয়া বেকার অবস্থায় আমার বাড়িতে রয়েছে। এতে আমার সংসার চালাতে অসুবিধা হওয়ায় তাকে সামান্য বকাঝকা করে কাজ খোঁজার তাগাদা দেই। এতে সে ক্ষুব্ধ হয়ে চলে যায়।

পরে রোববার সকালে আমি কাজে গেলে সে আমার বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

আরও পড়ুন : ধর্ষণের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে!

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে কৃষক নুরনবীর ঘরসহ গোয়ালঘরে থাকা ২ টি গরু পুড়ে মারা যায়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, আসামিকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা