নগরীর ট্রাক টার্মিনালে মাইক্রোবাসে আগুন (ছবি: সংগৃহীত)
সারাদেশ

পঞ্চগড়ে হত্যার গুজবে আটক ১৯

রাশেদ জামান, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে দুজনকে গলা কেটে হত্যার গুজব ছড়ানোর অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাকেলে কয়েকজন যুবক শহরের মোড়ে মোড়ে গিয়ে গুজব রটায় যে, আহমেদনগরে আহমেদিয়া সম্প্রদায়ের লোকজন দুজনকে হত্যা করেছে। তখন দোকানপাট বন্ধ করে লোকজন দিগ্বিদিক ছুটতে থাকে।

আরও পড়ুন: সায়েন্সল্যাব বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

এসময়, যুবকেরা হোটেলের রান্নার জ্বালানি কাঠ নিয়ে দলবদ্ধ হয়ে সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে পড়েন। এরপর তাঁরা ধাক্কামারা মোড়ে ঢাকা-পঞ্চগড় সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিলে সেখান থেকে আধা কিলোমিটার দূরে নগরীর ট্রাক টার্মিনালের সামনে কয়েকশ ক্ষুব্ধ মানুষ একত্রিত হয়ে একটি মাইক্রোবাসে আগুন দেয়।

১৯ জনকে আটক করার কথা জানিয়ে পঞ্চগড় সদর থানার ডিউটি অফিসার এএসআই তরুণ বলেন, ‘গতকাল রাতে গুজবের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। গুজব রটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন: পুলিশ-মুসল্লি সংঘর্ষে নিহত ২

প্রসঙ্গত, আহম্মদনগর এলাকায় তিন দিনব্যাপী আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় শাখা, সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ, ইমান-আকিদা রক্ষা কমিটি, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি, পঞ্চগড় কওমি ওলামা পরিষদ ও জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

এরপর শুক্রবার বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মিছিলে বাধা দেওয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা