সারাদেশ

লাকড়ি কুড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল তরুণী

নোয়াখালী (প্রতিনিধি) : নোয়াখালীর সদর উপজেলা থেকে প্রতিবন্ধী এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: নারী চিকিৎসকের উপর হামলার চেষ্টা , আটক ১

মৃত তাহমিনা আক্তার (১৯) উপজেলার ভাটিরটেক গ্রামের মো.সেলিমের মেয়ে।

শনিবার (৪ মার্চ) বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে শনিবার দুপুরে পাশের বাড়ির নজির মাষ্টারের পুকুরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তরুণীর পরিবার জানায়, গত ৫ বছর থেকে প্রতিবন্ধী তাহমিনা মৃগী রোগে আক্রান্ত ছিল। অসুস্থ অবস্থায় মাঝে মধ্যে গিয়ে নজির মাষ্টারের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত এবং বাগানে পড়ে থাকা গাছের পাতা, লাকড়ি কুড়াতো। শনিবার লাকড়ি কুড়াতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসলে পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের পর একই দিন সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন: বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা