ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ পল্লী চিকিৎসক নিহত 
সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ পল্লী চিকিৎসক নিহত 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনার ডুমুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডা. ইমান আলী মোল্লা (৭০) নিহত হয়েছেন।

নিহতের বাড়ি ডুমুরিয়া উপজেলার রুদঘরা ইউনিয়নের চহেড়া গ্রামে। তিনি ওই ইউনিয়নের মিকশিমিল-রুদঘরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও পল্লী চিকিৎসক ছিলেন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার আঙ্গারদহা দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

চুকনগর হাইওয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহী ডা. ইমান ডুমুরিয়া থেকে খর্নিয়ার দিকে যাচ্ছিলেন। খুলনা থেকে চুকনগরগামী (ঢাকা মেট্রো-ট-১১৭১১৩) ট্রাকটির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যান। ট্রাকটি জব্দ করে এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা