সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল উদযাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নানা আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন: চীনের ল্যাব থেকেই করোনার সূচনা

বুধবার (১ মার্চ) বিকেলে বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১ মার্চ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে পালন করে। তারই ধারাবাহিকতায় বুধবার (১ মার্চ) ঠাকুরগাঁও পুলিশ লাইন্স মাঠে নির্মিত পুলিশ স্মৃতিস্তম্ভে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের প্রতি জেলা পুলিশের পক্ষে পুস্পস্তবক অর্পণ, দোয়া মোনাজাত ও উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরনে আলোচনা সভা ও জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) মো. নাসির উদ্দিন যুবায়ের, ক্রাইম এন্ড অপস এর অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সিআইডির সহকারি পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার (পিবিআই) সহ ঠাকুরগাঁও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গ।

আরও পড়ুন: অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি

পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দেশের অভ্যন্তরীন নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা ও জনগনের জানমাল রক্ষার মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন পুলিশ সদস্যরা। দেশের যে কোনো প্রয়োজনে ও সংকটে নিজের জীবন উৎসর্গ করতেও কুন্ঠাবোধ করেন না তারা। কর্তব্য পালনকালে প্রতিবছর অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হন। তাদের আত্মত্যাগের মহান দৃষ্টান্ত পুলিশ বাহিনীর জন্য গৌরব ও সম্মানের।,

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা