সারাদেশ

বিট পুলিশ কার্যালয়ে চেয়ার দিলেন সাংবাদিক ইমন

নিজস্ব প্রতিনিধি:

মোংলা (বাগেরহাট): বিট পুলিশ কাযার্লয়ে কয়েকটি চেয়ার উপহার দিয়েছেন ‘দৈনিক জবাবদিহি’র মোংলা সংবাদদাতা আল রায়হান ইমন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকায় মোংলা থানার তত্ত্বাবধানে চালু হওয়া বিট এলাকা পৌরসভা-০৩ এর কার্যালয়ে বিট অফিসার মো. জাহাঙ্গীর আলমের হাতে এ চেয়ারগুলো তুলে দেন তিনি।

সাংবাদিক ইমন বলেন, ‘মূলত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরাত্ম্য বন্ধ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এ বিট পুলিশিং কার্যালয় চালু হয়েছে। এতে এলাকায় মাদক নির্মুলসহ অপরাধ কর্মকাণ্ড দমন সহায়ক হবে। নিজ এলাকায় পুলিশের এ কার্যক্রমে সম্পৃক্ত থাকতে উপহারস্বরুপ চেয়ার দিয়েছি। আরো কিছু প্রয়োজন হলে তাও দিতে প্রস্তুত আছি। কারণ, আমি চাই, এলাকা মাদকমুক্ত হোক।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘মাদকমুক্ত মোংলা গড়ার লক্ষ্যে পৌরসভার প্রতি তিনটি ওয়ার্ড নিয়ে একটি করে বিট অফিস করা হয়েছে। প্রতিটি বিট অফিসে একজন করে পুলিশ অফিসারও দেওয়া হয়েছে। স্থানীয়দের সহায়তায় এ কার্যক্রমে সফল হতে চাই। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

চাঁদাবাজির অভিযোগে উত্তাল দেশ: ৭ মাসে বাজার থেকে নির্মাণ খাত

বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের হলেও ২০২৬ সালের প্রথম সাত মাসে বিভিন্ন...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা