সংগৃহীত ছবি
সারাদেশ

পাম্প হাউসে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭

সান ‍নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির ডিপোর পাম্প হাউসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতরা হলেন- শাজাহান কবির (৫০), শফি (৬০), সিরাজ (৫২), মহিউদ্দিন (৬০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫) ও নাজমুল হক (৩০)।

আরও পড়ুন: পাকিস্তানে বোমা হামলা, নিহত বেড়ে ৭২

দগ্ধদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০-১২টি অকটেন, ডিজেলের পাম্পিং মোটর ও ইলেকট্রিক তার পুড়ে গেছে বলে জানা যায়।

আরও পড়ুন: ৪৭০ কোটি ডলারের ঋন দিল আইএমএফ

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আহতাবস্থায় পাঁচজন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা