ছবি : সংগৃহিত
সারাদেশ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর

ফেনীতে কর্মকর্তাদের মানববন্ধন

ফেনী প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত এলজিইডি'র প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানি এর উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের দুষ্টমূলক শাস্তির দাবিতে এলজিইডি ফেনী'র কর্মকর্তা- কর্মচারীদের আয়োজনে মঙ্গলবার সকালে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জ

জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিমান বন্দর সড়ক উন্নয়ন প্রকল্প" এর প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানির উপর সন্তাসী সাহাব উদ্দিনের নেতৃত্বে ঠিকাদার নামধারী ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল হামলা করে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ঘটনায় ফেনী জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ আল ফারুক এর নেতৃত্বে একটি মানব বন্ধন এলজিইডি, ফেনী'র অফিস সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : সভাপতি জাকারিয়া, সম্পাদক মাসুদ আলম

মানববন্ধনে অংশগ্রহকারী এলজিইডি, ফেনী'র কর্মকর্তা/কর্মচারীবৃন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা'র সরকার চট্টগ্রামের উন্নয়নের জন্য ব্যাপক প্রকল্প গ্রহণ করেছেন। তারই ধারাবাহিতায় যোগ্য ও সৎ কর্মকর্তা বিবেচনায় মোঃ গোলাম ইয়াজদানিকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উক্ত গুরুত্বপূর্ণ প্রকল্পটির প্রকল্প পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।

অসাধু ও সন্ত্রাসী ঠিকাদারগণ বিধি বহির্ভূতভাবে কাজ নেয়ার জন্য চাপ দিলে তিনি সম্মতি না দেয়ায় তাঁর উপর বর্বরোচিত হামলা করা হয়, যা বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। মানব বন্ধনে এলজিইডি, ফেনী পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুন : দুই দিনের মেলা একদিনে শেষ, সমালোচনার ঝড়

মানববন্ধনে উপস্থিত এলজিইডি, ফেনী'র কর্মরত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ গোলাম ইয়াজদানিকে তাঁর অফিস কক্ষে ঢুকে যারা সন্ত্রাসী কায়দায় আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানানো হয়।

প্রকৌশলীদের যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালনের স্বার্থে হামলা ও এধরণের অনভিপ্রেত ঘটনা যাতে ভবিষ্যতে কোন দফতরে না ঘটে সে লক্ষ্যে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এলজিইডি, ফেনী'র কর্মকর্তা/কর্মারচীবৃন্দ সিটি কর্পোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা