ছবি সংগৃহে কামরুজ্জামান স্বাধীন
সারাদেশ

দুই দিনের মেলা একদিনে শেষ, সমালোচনার ঝড়

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে দুই দিনব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী এক দিনে শেষ করছেন মেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় উপজেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়।

আরও পড়ুন : ৩৬ দশমিক ৪৫ ভাগ বই আসেনি

রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপি মেলার উদ্বোধন করেন উপ সচিব, উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম মিনহাজুল ইসলাম। পরে উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারাদিন নামকাওয়াস্তে মেলা চালিয়ে গত রোববার বিকেলে মেলার সমাপ্তি ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন : মাদকাসক্ত ছেলেকে জেলে পাঠাতে মায়ের আবেদন!

মেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত ১৪টি স্টল বসানো হয়েছিল। মেলা শেষ হওয়ার কথা ছিল সোমবার (৩০ জানুয়ারি) বিকেল পর্যন্ত। যা লেখা ছিলো মেলায় অংশগ্রহণকারী প্রতিটি স্টলের ব্যানার ও আলোচনা সভার ব্যানারে। ত‌বে কর্তৃপক্ষ রহস্যজনক কারণে দুই দিনের মেলা একদিনে শেষ করে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে মেলা দেখতে এসে ফিরে গিয়েছে উলিপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাব্বি, আলমগীর ও হাবীবসহ অনেকেই।

আরও পড়ুন : শাহজাহান চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার

শিক্ষার্থীরা জানান, তাদের বন্ধুরা গতকাল মেলা দেখে গিয়ে তাদের বলেছে মেলায় নাকি অনেক নতুন নতুন কিছু শেখার ও দেখার আছে। তাই আমরা বন্ধুরা মিলে মেলা দেখতে এসেছি এখানে। এসে দেখি মেলার কোন চিহ্ন নেই। দুই একজন লোককে জিজ্ঞাস করেছি আংকেল এখানে মেলা কোথায়? তারা বলেছে মেলা গতকাল শেষ হয়েছে।

আরও পড়ুন : ঝালকাঠিতে দুইজনের লাশ উদ্ধার

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার বলেন, ঢাকা থেকে যারা আসছিলেন তারা এক দিনেই মেলা শেষ করতে বলেছেন। ওনারা যে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক কাজ করেছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা