সারাদেশ

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের কমিটি গঠন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে স্থানীয় মিরপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-মামুন ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন: সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করছি

এতে সভাপতি পদে গ্রামের কাগজ পত্রিকার সংবাদদাতা বাবলু রঞ্জন বিশ্বাস নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ বার্তার স্টাফ রিপোর্টার মো. জমির উদ্দিন, দেশের কন্ঠের উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম। প্রচার ও দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হন সাংবাদিক কুদরতে খোদা সবুজ, নির্বাহী সদস্য নির্বাচিত হন দৈনিক সাগর খালি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহাম্মদ আলী জোয়ার্দার ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা সংবাদদাতা আছদুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।

এরআগে সাধারণ সম্পাদক পদে রাশেদুজ্জামান রিমন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর মন্ডল, কোষাধ্যক্ষ পদে হাফিজুর রহমান, সাহিত্য সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আব্দুল মালেক জোয়ার্দ্দার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের নির্দেশ

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন আর রশিদ, মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা