সারাদেশ

পৈত্রিক সম্পত্তি চাওয়ায় হত্যার হুমকি

এহসানুল হক, (ঈশ্বরগঞ্জ) ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৈত্রিক সম্পত্তি বুঝে চাওয়ায় বোনদেরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার মোছাঃ বেগম আক্তার বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বেগম আক্তারের বাড়ি উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকরঝাপ গ্রামে। তার স্বামী মোঃ সবুজ মিয়া ও পিতা মৃত আঃ করিম।

আরও পড়ুন: মেট্রোরেলে থাকছে না হাফ ভাড়া

লিখিত অভিযোগে মোছাঃ বেগম আক্তার উল্লেখ করেন, মাকড়ঝাপ, হিরারধর ও সাতীয়া মৌজায় তিনি ও তার ৪ বোন মোছাঃ রেনুয়ারা বেগম,নাজমা আক্তার, মঞ্জুয়ারা খাতুন, হালিমা খাতুন পৈত্রিক হিস্যা সূত্রে প্রায় ৮৫ শতাংশ জমি পান। জমির ভাগ চাওয়ায় তাদের ভাই মোঃ লাল মিয়া (৫২), মোঃ সোলায়মান(৩৮) এবং ভাতিজা মোঃ উমর ফারুক (২৭), মোঃ জাবের (২৪), মোঃ আরমান (২০) হত্যার হুমকি দেয়। ভাই ও ভাতিজারা তাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমি জোর পূর্বক দখল করে আছেন। ভাইয়েরা বোনদের খোঁজ-খবর নেবেন তো দূরের কথা, নানা ধরনের অত্যাচার ও নির্যাতনের কথাও উল্লেখ করেন বেগম আক্তার। দফায় দফায় গ্রাম্য সালিশ করেও জমির ভাগ দিতে রাজি হয়নি ওই পাঁচ বোনের ভাই-ভাতিজারা।

এদিকে বোনেরা আইনের আশ্রয় নেওয়ায় ও জমিতে ঘর উত্তলন করলে ভাই-ভাতিজারা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলার করে। জমিতে ওঠানো ঘরে হামলা ও ভাঙচুর করে। পরে বিবাদী পক্ষ থানায় উল্টো আরেকটি মিথ্যা অভিযোগ দায়ের করে বোনদের হয়রানি করার উদ্দেশ্যে।

আরও পড়ুন: রসিক নির্বাচনে ভোটগ্রহণ শুরু

এ বিষয়ে ভুক্তভোগী বেগম আক্তার বলেন, আমরা আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে ঘর তুলে মাটি কাটতে গেলে আমার ভাই- ভাতিজারা ও তাদের দলবলসহ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা ও ঘরে ভাঙচুর করে। এসব অত্যাচার করার পরেও তারা হয়রানি করার জন্য থানায় আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে। আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, দুই পক্ষই থানায় একটি করে অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা