সারাদেশ

নোয়াখালীতে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: দুর্নীতি করে টাকা বানাতে আসিনি

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা এই গণমিছিল বের করে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে এই গণমিছিলের আয়োজন করা হয়। তবে বিএনপির নেতাদের দাবি, পুলিশী বাধার মুখে গণমিছিল শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে শেষ করতে বাধ্য হয় তারা।

বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আজ সকাল থেকে জেলার ৯টি উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মিরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হয়। পরে জেলা জামে মসজিদের সামনে গেলে পুলিশী বাধার মুখে গণমিছিল শেষ হয়। সেখানেই তারা অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করে।

নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন,সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা মহিলা দলের সভাপতি ভিপি শাহনাজ পারভীন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন প্রমূখ।

আরও পড়ুন: দুর্নীতি করে টাকা বানাতে আসিনি

প্রতিবাদ সমাবেশে বক্তারা, স্বৈরাচারী সরকারের পদত্যাগ দাবী করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবির কথা উল্লেখ করেন।এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, পূর্ব অনুমতি না থাকায় তারা প্রধান সড়কে মিছিল করতে পারেনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা