সারাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

সান নিউজ ডেস্ক: কুড়িগ্রামের খলিলগঞ্জে একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালক আহত হয়েছেন।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল হান্নান (৪৫) সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় বাসটি রাস্তার পাশে থাকা একটি মুদির দোকানে উঠে যায়। এতে অটোরিকশাচালক দ্রুত লাফিয়ে জীবন বাঁচালেও অটোতে থাকা যাত্রী আব্দুল হান্নান ও অটোরিকশার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়। এছাড়া বাসচালক আহত হওয়ায় চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ২০

কুড়িগ্রাম সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ হাসান বলেন, নিহত দুইজনের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজনের নাম আব্দুল হান্নান, অপরজনের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া বাসটি থানায় নেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা