লরি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সারাদেশ

লরি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলায় পণ্যবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী কং অচিন মারমা নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি সুবর্ণচর উপজেলার চরজব্বর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন : তথ্য সচিবের সাথে সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিহত আরিফ হোসেন জয় (৪০) উপজেলার চরজুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরমহিউদ্দিন গ্রামের আবুল হোসেনের ছেলে। চার সন্তানের জনক জয় উপজেলার ভূঁইয়ারহাট বাজারে অনিক কম্পিউটার নামে একটি দোকানের মালিক।

সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের আনছার কোম্পানির দরজা এলাকার চেয়ারম্যানঘাট টু সোনাপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সোহেল জানান, জয় সুবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাট বাজারের একজন ব্যবসায়ী। সোমবার বিকেলের দিকে নিজের মোটরসাইকেল নিয়ে পুলিশ কনস্টেবল বন্ধু অচিন মারমাকে সে জেলা শহর মাইজদী থেকে আনতে যান। সেখান থেকে মোটরসাইকেল যোগে দুজন সুবর্ণচর উপজেলার চরজব্বর পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন।

আরও পড়ুন : রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

যাত্রা পথে মোটরসাইকেলটি সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের আনছার কোম্পানীর দরজা এলাকার চেয়ারম্যানঘাট টু সোনাপুর সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সোনাপুরগামী পণ্যবাহী লরিও মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয় ও অচিন মারমা গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী জয়কে মৃত ঘোষণা করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন : গৌরীপুরে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

তিনি বলেন, আহত পুলিশ সদস্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয়রা লরিটি আটক করে। তবে ঘাতক লরি চালক পালিয়ে যায়। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা