সারাদেশ

অপশক্তিকে রুখে দিতে শপথ নেওয়ার আহ্বান

এম.এ আজিজ রাসেল: যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারে উদযাপিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবি দিবস। এ উপলক্ষ্যে বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে শহরের বধ্যভূমির স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কক্সবাজার জেলা প্রশাসন, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী- কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠন।

আলোচনা সভায় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, বিজয়ের দ্বারপ্রান্তে সুপরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করা হয়েছিল। খুনিরা মনে করেছিল, বাংলাদেশ স্বাধীন হলেও যেন দেশটা মেধাশূন্য থাকে, এ দেশ যাতে ব্যর্থ রাষ্ট্র হয়। তাই মুক্তিযুদ্ধের চেতনায় এবং স্বাধীনতার আদর্শে এই অপশক্তিকে রুখে দিতে শপথ নিতে হবে।

সভায় বক্তারা বলেন, পাকিস্তানি বাহিনী, তাদের দোসররা একাত্তরে পরাজিত হলেও সেই পরাজয়ের প্রতিশোধ নিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে। তাঁদের ব্যাপারে সজাগ সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান ও সহ-সভাপতি রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট তাপস রক্ষিত।

বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতাপাঠ, মোমবাতি প্রজ্জ্বলন সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে শহীদ বুদ্ধিজীবি দিবস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা