সারাদেশ

ব্যাংক থেকে গ্রাহকের টাকা খোয়া

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের কোটগাঁও পুরাতন কাচারি এলাকার সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ব্যাগ কেটে এক লাখ টাকা খোয়া গেছে।

আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে ঘটনা ঘটে।

ওয়ালটনের ডিলার মেগা ইলেক্ট্রনিকসের স্বত্বাধিকারী গাজী আশরাফুল আলম লিটনের ম্যানেজার মো. কালামের কাছ থেকে সমুদয় টাকা খোয়া যায়।

আরও পড়ুন: ছাত্রলীগের জাতীয় সম্মেলন শুরু

মেগা ইলেক্ট্রনিকসের স্বত্বাধিকারী গাজী আশরাফুল আলম লিটন জানান, সকালে তার ম্যানেজার মো. কালাম কাপড়ের তৈরী একটি ব্যাগে করে ৫ লাখ টাকা নিয়ে সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ শাখায় যান জমা দেওয়ার জন্য। ব্যাংকের কাউন্টারের সামনে দাঁড়িয়ে জমা রশিদ লিখছিলেন তার ম্যানেজার।

এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা চোরের দল ম্যানেজারের ওই ব্যাগ কেটে ১ লাখ টাকার একটি বান্ডিল নিয়ে চম্পট দেয়। রশিদ লেখা শেষে কাউন্টারে টাকা দিতে গেলেই তিনি টের পান ব্যাগ থেকে টাকা খোয়া গেছে।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২

সোনালী ব্যাংক মুন্সীগঞ্জ শাথার প্রিন্সিপাল অফিসার শরীফুদ্দিন আহমেদ বলেন, আমরা ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেছি। তাতে দেখা যায় ওই গ্রাহক ব্যাংকে প্রবেশ করতেই পেছনে ২ ব্যক্তি অনুসরন করছিলো। সুযোগ বুঝে কৌশলে ব্যাগ কেটে টাকা নিয়ে চম্পট নিয়ে যায়। গ্রাহকের দাবী অনুযায়ী এক লাখ টাকা খোয়া গেছে।

সান নিউজ /এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা