বাস
সারাদেশ

হবিগঞ্জে গাড়ী চাপায় নিহত ১

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাই উপজেলায় বাসের টিকেট কাউন্টারে টিকেট বিক্রি নিয়ে টানাটানি করার সময় ওহিদ আলী (৬৫) নামের এক ব্যাক্তি গাড়ি চাপায় নিহত হয়েছেন।

আরও পড়ুন: সমাবেশ নিয়ে মানুষ আতঙ্কে আছে

সোমবার সকাল ১১টার দিকে লাখাই আঞ্চলিক সড়কের বুল্লা বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওহিদ আলী উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মৃত সোবাহান মিয়ার পূত্র।

আরও পড়ুন: মসজিদে বন্দুক হামলায় নিহত ১২

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নিহত ওহিদ আলী আজ সকালে চট্টগ্রাম যাওয়ার জন্য টিকেট কাটতে বুল্লা বাজার স্টান্ডে আসেন। এ সময় তার কাছে টিকেট বিক্রি করতে লাকী ও পালকী বাস কাউন্টারের লোকজন টানাটানি শুরু করেন। পরে তিনি পালকি নামের একটি গাড়ীর টিকেট নেন। এ সময় রাস্তার ওপর অবৈধ স্টান্ডে থাকা লাকী গাড়ী অতর্কিত ওহিদ আলীর উপর চালিয়ে দেন। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন সড়ক ঘেরাও করে অবৈধ স্ট্যান্ড অপসারণ সহ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প

পরে লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, জেলা পরিষদ সদস্য জসিম মিয়া ও লাখাই থানার অফিসার ইনচার্জ নুনু মিয়া গাড়ির অবৈধ স্ট্যান্ড অপসারণ সহ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যাপারে আশ্বস্ত করলে জনতা শান্ত হন।

লাখাই থানার অফিসার ইনচার্জ নুনু মিয়া বলেন, দূর্ঘটনার পর চালক পালিয়ে যায় তবে গাড়ি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা