সারাদেশ

অসৌজন্যমূলক আচরণ, শিক্ষক বদলির দাবি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরে পশ্চিম ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুষমা নাসরিন (তানিয়ার) বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় জনপ্রতিনিধি, এসএমসি সদস্য ও অভিভাবকগণ। রবিবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় কয়েকজন অভিভাবক জানান- সুষমা নাসরিন (তানিয়া) এ স্কুলে যোগদানের পর থেকে স্কুলের শিক্ষার্থী, এসএমসি সদস্য ও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এ কারণে স্কুলের শিক্ষার্থীর উপস্থিতি দিন দিন হ্রাস পাচ্ছে। তাই এই শিক্ষকের তাঁরা বদলি চাচ্ছেন। এ ঘটনায় তাঁরা ইতোমধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুষমা নাসরিন (তানিয়া) সাংবাদিকদের জানান- তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। অতিসম্প্রতি স্থানীয় কয়েকজন স্কুলের প্রজেক্টর নেয়ার জন্য দাবি করেছিলেন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রজেক্টর না দেয়ায় তাঁরা ক্ষুব্দ হয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা