সারাদেশ

ঈশ্বরগঞ্জ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ওই কমিটির একাংশের নেতারা। রোববার বিকেলে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।

আরও পড়ুন : সর্বাধুনিক অস্ত্র কিনছে সরকার

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বিগত ৪ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৩১ সদস্য বিশিষ্ট ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন করে। উক্ত কমিটি ঘোষণার পরপরই অনিয়মের অভিযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরকে কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তে সাময়িক অব্যাহতি প্রধান করে। সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ঘটন করে। যা সাত কার্য দিবসের মধ্যে সরজমিনে অভিযোগে সত্যতা যাচাই করে সুপারিশ আকারে প্রতিবেদন প্রেরণ করা হয়।

পরে উক্ত তদন্ত কমিটি সরজমিনে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটির বিরুদ্ধে আনিত অভিযোগগুলো (অছাত্র, বিবাহিত, হত্যা মামলার আসামি, ছাত্রদল নেতা এবং বয়স উত্তীর্ণ উপজেলা বিএনপির সভাপতির মদদপুষ্ট) তদন্তে প্রমাণিত হয়।

লিখিত বক্তব্যে আরো বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বৃহতাংশ তদন্ত কমিটির প্রেরিত রিপোর্ট পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় দিনাতিপাত করছে। দুঃখের বিষয়, ঘোষিত কমিটি অদ্যাবধি পর্যন্ত কোন ধরনের কার্যকরী কমিটির সভাও করতে পারে নাই। এমতাবস্থায় উল্লেখিত কমিটির কোন প্রকার আলোচনা ও মতামত ছাড়াই সভাপতি এবং সাধারণ সম্পাদক দুই জনে ক্ষমতার অপব্যবহার করে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি কলেজ শাখা সহ মোট ৭টি কমিটি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগের দিন একই তারিখে বিলুপ্ত ঘোষণা করে। এতে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বৃহৎ অংশ হতবাক ও মর্মাহত।

এঅবস্থায় আমরা চাই ত্যাগী নেতাদের সমন্বয়ে একটি স্বচ্ছ, সুন্দর, সুশৃঙ্খল কমিটি গঠন করা হোক। যা আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার যে কোন কর্মসূচী বাস্তবায়নে বলিষ্ট ভূমিকা রাখবে।

আরও পড়ুন : ৪৭ বছরে সফল নেত্রী শেখ হাসিনা

লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন আকন্দ। এসম উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অলিউল্লা রাসেল, অর্ণন হোম চৌধুরী, আতিকুর রহমানসহ বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণায় স্বাগত মিছিল

বরগুনা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় বর...

নামাজের পরামর্শতে ক্ষুব্ধ নাতি-জামাই ভাঙলো নানাশ্বশুরের লাঠি

বরগুনা সদর উপজেলায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্...

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে লিগ্যাল নোটিশ

ভারতে পলাতক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী...

বড়দিন: তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা