প্রতীকী ছবি
সারাদেশ

টেকনাফে জাহাজে আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটক বহনে নিয়োজিত থাকা খালি একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সর্বাধুনিক অস্ত্র কিনছে সরকার

রোববার (৪ ডিসেম্বর) সকালে টেকনাফের দমদমিয়াস্থল ঘাটে নৌঙরে থাকা জাহাজ ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে’ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে লাগে বলে জানা গেছে। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় জাহাজ কেয়ারি সিন্দবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন দমদমিয়াস্থল ঘাটে দীর্ঘদিন ধরে নৌঙরে রয়েছে। পর্যটন মৌসুম আসায় এসব জাহাজগুলো মেরামত শুরু করে জাহাজ কর্তৃপক্ষ। রোববার হঠাৎ পর্যটক বহনে ব্যবহৃত জাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়। মূহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৭টি এসি এবং জাহাজের উপরের অংশসহ বেশকিছু মালপত্র পুড়ে যায়।

আরও পড়ুন: সড়কে ঝরল ৪৬৩ প্রাণ

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেকনাফ স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ‘জাহাজে ধরা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জাহাজের এসিসহ উপরের একটি অংশ পুড়ে গেছে।’

কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, জাহাজে আগুন লেগে আমাদের ২০-৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা