সারাদেশ

বন পুনরুদ্ধার-সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সামাজিক বনায়নে উপকার ভোগীদের চুক্তিনামা হস্তান্তর ও বৃক্ষ রোপণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক আলোচনা সভা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সর্বাধুনিক অস্ত্র কিনছে সরকার

রোববার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা হলরুমে এই কর্মসূচি পালন করা হয়।

সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মোশারেফ হোসেনের সঞ্চালনায় দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সভাপতিত্বে সচেতনামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা। এ সময় বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

অপরদিকে, সুবর্ণচর উপজেলা পরিষদ হলরুমে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের উদ্যেগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যার সভাপতিত্বে সামাজিক বনায়নে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ শত কিলোমিটার সড়ক বনায়নে নিয়োজিত ১০৪৫জন উপকার ভোগীদের মাঝে চুক্তিনামা হস্তান্তর করা হয়। এ সময় সামাজিক বনায়নের উপকারিতা সম্পর্কে সচেতনামূলক বক্তব্য রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা ও সহকারী বন সংরক্ষক কাজী তারিফুর রহমান প্রমূখ।

এছাড়া একই দিন বিকেলে বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা এর সভাপতিত্বে জেলা বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো.ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বন পুনরুদ্ধার ও সহযোগিতামূলক বন ব্যবস্থাপনার উপর নোয়াখালীর মাইদীর বন বিভাগের পরিদর্শন বাংলোতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে মূখ্য বক্তা ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড.মোহাম্মদ আবদুস সালাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চ্যানেল আইয়ের প্রকৃত ও জীবন ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা হুমায়ন কবির।

আরও পড়ুন : ৪৭ বছরে সফল নেত্রী শেখ হাসিনা

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মো.শফিউল আলম। এই প্রশিক্ষণ কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ৪৫জন সাংবাদিক অংশ গ্রহণ করে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা