সুধারাম মডেল থানা ( ফাইল ফটো)
সারাদেশ
নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন

বিজয়ী প্রার্থীর লোকদের ওপর হামলা, আহত ২০

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে জেলা পরিষদের সদস্যপদে নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে বিজয়ী প্রার্থীর কর্মী-সর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ২০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : টেকনাফের ঐতিহ্যবাহী স্কুলের জমি দখল

সোমবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে জেলা শহরের হরিনারায়ণপুর বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. মাইন উদ্দিন সাজু (৩৮), মো. তাজুল হক (৩০), মো. স্বপন (৫০), মো. মিজান (৩৪) ও মো. কামাল হোসেন (৩৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা পরিষদ সদস্য পদে নির্বাচনে কামাল উদ্দিন অপর প্রার্থী আরমান চৌধুরীর কাছে ৩ ভোটের ব্যবধানে হেরে যান। ভোট গণনা শেষে সদস্য প্রার্থী কামাল উদ্দিনপরাজয়ের খবর শুনে নিজেই প্রথমে বিজয়ী প্রার্থী আরমান চৌধুরীর কর্মী-সমর্থকদের মারধর শুরু করে।

আরও পড়ুন : উলিপুরে করাত কলে শ্রমিকের হাত ও জিহ্বা বি‌চ্ছিন্ন!

অতর্কিত হামলায় কমপক্ষে ২০জন আহত হয়। আহত ১২ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতলে নেয়া হলে ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং ৫ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্ত দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিজয়ী প্রার্থী আরমান চৌধুরী বলেন, বিষয়টি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে। উনারা কি সিদ্ধান্ত নিবেন আমি সেই দিকে তাকিয়ে আছি।

পরাজিত প্রার্থী কামাল উদ্দিনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে বেস্ট মেডিকেল সার্ভিস সিলগালা

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের ইনটার্ণ ডাক্তার ইফাজুল হক সিয়াম বলেন, শারীরিক এসোল্ট নিয়ে ৫ জন চিকিৎসাধীন আছেন। কাউকে সেলাই দিতে হয়েছে আবার কাউকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষকে আলাদা করেছি। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : উলিপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণে মতবিনিময়

প্রসঙ্গত, এর আগে শান্তিপূর্ণ পরিবেশে নোয়াখালীতে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছ। সকাল ৯ টা থেকে জেলার নয়টি উপজেলার নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা