সারাদেশ

মুন্সীগঞ্জে বেস্ট মেডিকেল সার্ভিস সিলগালা

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বেস্ট মেডিকেল সার্ভিস কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকায় ল্যাবটিকে সাময়িক সিলগালা এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বেস্ট মেডিকেল সার্ভিস নামে প্রতিষ্ঠানে অভিযান চালায় মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। এ সময় জেলা প্রসাশক কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। পরে প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করে দেন এবং ১০ হাজার টাকা জরিমানা করে।

জানা গেছে, মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে সদর হাসপাতাল সংলগ্ন বেস্ট মেডিকেল সার্ভিস কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারটি লাইসেন্স নবায়ন ছাড়াই দীর্ঘদিন ধরে চলছিল।

এছাড়াও প্রতিষ্ঠানে ভুল পরীক্ষার রিপোর্ট প্রদানের একাধিক অভিযোগও ছিল। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হলে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সোহাগ হাসান বলেন, আমরা ৫/৬টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি।

এ সময় বেস্ট মেডিকেল সার্ভিস কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকায় ল্যাবটিকে সিলগালা করা হয়। এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে আবার কাগজপত্র নবায়ন করলে প্রতিষ্ঠানটিকে খুলে দেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা