ছবি : সংগৃহিত
সারাদেশ
মেয়র-চেয়ারম্যান নির্বাচন

আলফাডাঙ্গায় নৌকা পেলেন যারা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : আগামী ২৯ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র-চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন : গৌরীপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

আজ রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বিষয়টি চুড়ান্ত করা হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র সাইফুর রহমান সাইফার।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

অপরদিকে তিনটি ইউনিয়নের মধ্যে যারা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তারা হলেন, গোপালপুর ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান ইনামুল হাসান, আলফাডাঙ্গা সদরে জেলা কৃষকলীগের পানি ও পাট বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন বুলবুল, বুড়াইচ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. আলীম খান।

নির্বাচনের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামিম আহমাদ জানান, গত ৭ নভেম্বর আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

আরও পড়ুন : কব্জি কর্তন কারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ

ঘোষিত তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা হতে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা