সারাদেশ

আ’লীগের সভায় দুই গ্রুপের হাতাহাতি

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই গ্রুপে সংঘর্ষে হাতাহাতি ঘটনা ঘটেছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: লঙ্কানদের উড়িয়ে দিল কিউইরা

জানা যায়, আগামী ৭ নভেম্বর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনকে স্বার্থক ও সফল করতে জেলায় বিভিন্ন উপজেলায় বর্ধিত সভা করে আসছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এরই ধারাবাহিকতায় ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১ টা থেকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের উপস্থিতি মেয়র মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে সভা চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য ছোট মনির উপজেলা পরিষদ চত্বর হতে তার কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে বর্ধিত সভায় যোগদান করতে যান। এ সময়ে জেলা থেকে আসা কয়েকজন নেতৃবৃন্দও বর্ধিত সভাস্থলে আসেন।

সভা চলাকালীন সময় স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সভায় প্রবেশ করলে তারা সামনে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এমপি ও মেয়রের পক্ষে নেতা কর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও পড়ুন: এমন জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান

সভাস্থল থেকে বের হয়ে সংসদ সদস্য তার কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ করেন। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ তার কর্মী সমর্থকদের নিয়ে তার বাসার সামনে সমাবেশ করেন।

এই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ বলেন, আমরা আগামী ৭ই নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের নেতার কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে বর্ধিত সভা শুরু করি। সভাকালে এমপি মহোদয় প্রবেশ করলে আমি তাকে বসতে আহ্বান জানাই তিনি না বসে আমাকে পাশ কাটিয়ে সভাস্থলে ত্যাগ করাকালে তার সাথে আসা কিছু নেতা কর্মী হঠাৎ করে আমাদের নেতা কর্মীদের উপর এলোপাতাড়ি হামলা চালায় পরে আমরা সভাস্থল ত্যাগ করে চলে আসি।

আরও পড়ুন: বৈদেশিক সহায়তা বন্ধ করার আবাস!

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য বলেন, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আমি প্রবেশ করি সভাস্থলে বসার জায়গা না থাকা কর্মীদের মাঝে খুব হট্টগোল সৃষ্টি হয়। পরে জেলার নেতৃবৃন্দ বর্ধিত সভা স্থগিত ঘোষণা করেন।

এ বিষয়ে ভুয়াপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ দু’পক্ষকে দলীয় কার্যালয় থেকে সরিয়ে নিয়ন্ত্রণ গ্রহণ করেন। ঘটনার পরপরই দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে পৌরসভা থমথমে অবস্থা বিরাজ করছে। দু’গ্রুপের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা