প্রতীকী ছবি
সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল ২ জনের

সান নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ঘোড়ার গা‌ড়ি‌তে থাকা দুই আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ‌ সময় আরও ২ জন আহত হ‌য়েছেন।

আরও পড়ুন: বিএনপির আমলে রিজার্ভ শূন্য ছিল

শুক্রবার (২৮ অ‌ক্টোবর) সকালে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাবলু পোদ্দার (৬৫) ও শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। হতাহতরা জামালপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরছিলেন।

আরও পড়ুন: আবারও বেড়েছে সবজির দাম

পুলিশ জানিয়েছে, কয়েকজন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়া কিনে গা‌ড়ি বা‌নি‌য়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় ঘোড়ার গা‌ড়ি‌টি হাতিয়া এলাকার ১২ নম্বর সেতু পার হওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহী মারা যায়। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দ্রুতগতির যাত্রীবাহী বাসটিকে শনাক্তের চেষ্ট চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা