বোয়ালমারীতে শেখ রাসেলের জন্মদিন পালিত
সারাদেশ

বোয়ালমারীতে শেখ রাসেলের জন্মদিন পালিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের ও উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন : ভোলায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস প্রধান, শিশুরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা অফিসার ইন চার্জ আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান প্রমুখ।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও পুষ্পমাল্য অর্পণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, দোয়া ও মোনাজাত এবং কেক কেটে জন্মদিন পালন করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা