সারাদেশ

জামায়াত নেতার ১৭ বছর কারাদণ্ড

সান নিউজ ডেস্ক: ঝিনাইদহে জামায়াত নেতা ও কোটচাঁদপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা।

আরও পড়ুন: ধর্ষণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা অস্ত্র মামলায় এ আদেশ দেন। মুয়াবিয়া হোসেন কোটচাঁদপুর উপজেলা পৌর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং জামায়াতের সেক্রেটারি।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পৌরসভার সলেমানপুর এলাকা থেকে একটি পাইপগান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় একটি মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার ২টি ধারায় ১০ ও ৭ বছর করে কারাদণ্ডের আদেশ দেন।

আরও পড়ুন: বিএনপি রাজনীতির জন্য বিষফোঁড়া

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন বাদশা বলেন, মামলায় দুটি ধারায় সাজা হয়েছে। সাজা যুগপৎভাবে চলবে। এই মামলায় যদি সে আগে হাজতবাস করে তাহলে রায় থেকে সেই সময় বাদ যাবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা